রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে বাংলাদেশি কর্মী নিয়োগের তাগিদ

প্রকাশিত - ২১ এপ্রিল, ২০২৬   ০১:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউরোপে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পর্তুগালের প্রতি বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সেনেগালের ডাকার-এ অনুষ্ঠিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম-এর ফাঁকে পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ার-এর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে প্রতিমন্ত্রী পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি দেশটির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগ বাড়াতে পর্তুগালের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন-এর বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পর্তুগিজ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানানো হয়।

এছাড়া খেলাধুলা, সংস্কৃতি এবং নারী ক্ষমতায়নের মতো খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ আরও বাড়বে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।