রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৬   ১২:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৯ এপ্রিল রাত ৮ টা ২০ মিনিটের দিকে চাঁদ উদ্যান এলাকার বেকারি গলিতে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেছে দেখা যায়, এক যুবককে ধাওয়া করে একটি গলির মধ্যে নিয়ে বেশ কয়েকজন যুবক ধারালো চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করে। 

পুলিশের একটি সূত্র জানায়, রায়েরবাজারের কিশোর গ‍্যাং পাটালী গ্রুপের প্রধান ফালান গ্রুপের নাক্কা রাসেলের সাথে জয়ের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে ফালান গ্রুপের আলমকে একা পেয়ে জয়, আলামিন ও রাজিবসহ বেশ কয়েকজন ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত নই। অভিযানে ব্যস্ত ছিলাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।