রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’

প্রকাশিত - ২০ এপ্রিল, ২০২৬   ০১:০৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : টেলিভিশন নাটকে পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ নতুন করে বাড়ছে। সেই ধারায় আলোচিত একটি কাজ ছিল নির্মাতা মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’, যা সম্প্রচারের শুরু থেকেই দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর একে অপরের প্রতি দায়বদ্ধতা– সব মিলিয়ে একটি বাস্তবসম্মত পারিবারিক চিত্র ফুটে উঠেছিল নাটকটিতে।

গত বছরের নভেম্বর মাসে প্রচার শুরু হওয়া এই সিরিজ অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। চ্যানেল আইতে নিয়মিত প্রচারের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও এটি সাড়া ফেলেছে। এখন পর্যন্ত প্রায় অর্ধশত পর্ব প্রচারিত হয়েছে, আর সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং কার্যক্রম। তবে মোট কত পর্বে নাটকটি শেষ হবে, সে বিষয়ে নির্মাতা এখনও কিছু জানাননি।

শেষ দিনের শুটিং সেট ছিল আবেগঘন। উপস্থিত ছিলেন নাটকের প্রায় সব প্রধান শিল্পী। তাদের অনেকেই জানিয়েছেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়েছিল। শুটিং শেষ হলেও সেই বন্ধন সহজে ভাঙবে না।অভিনেতা ইরফান সাজ্জাদ এই অভিজ্ঞতাকে স্মরণীয় বলে উল্লেখ করে বলেন, ‘দীর্ঘ কয়েক মাসের এই যাত্রা তাঁকে ভীষণভাবে স্পর্শ করেছে। অন্যদিকে খায়রুল বাসার মনে করেন, দর্শকের সঙ্গে গল্পের সংযোগ তৈরি করতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য।’

মেহরীন চরিত্রে অভিনয় করে কেয়া পায়েল নতুন পরিচিতি পেয়েছেন বলে জানান। তাঁর মতে, কোনো চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠা একজন শিল্পীর জন্য বড় অর্জন। প্রথম ধারাবাহিকে অভিনয় করেই সুনেরাহ বিনতে কামালও পেয়েছেন ব্যাপক সাড়া; দর্শক তাঁকে চরিত্রের নামেই ডাকছেন।নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, শুরুতে প্রত্যাশা থাকলেও এত বড় সাড়া পাবেন ভাবেননি। তাঁর মতে, এই কাজটি তাঁর আগের সব কাজের সাফল্যকে ছাড়িয়ে গেছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।