রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুপু’ খেতাব পেলেন দীপা খন্দকার

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ০৪:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এখন সামাজিক মাধ্যম ও ইউটিউবে আলোচনার তুঙ্গে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত এই নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির আকাশচুম্বী জনপ্রিয়তা ও পর্দায় নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার। 

নাটকটিতে ‘ফাতেমা’ নামক ফুফু চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন দীপা। দর্শকের এই প্রতীক্ষা ও ভালোবাসা নিয়ে তিনি বলেন, আপনারা যখন এসেছিলেন তখন আমি বলেছিলাম যে, মানুষ ফ্যামিলি গল্প দেখতে চায় বা ওয়েট করে ফ্যামিলি গল্পের জন্য। কতটুকু ওয়েট করে এখন আমার চেয়ে অনেক ভালো আপনারা বলতে পারবেন। কোনো নাটকের জন্য বাংলাদেশের ইতিহাসে লাস্ট ২০-২৫ বছরে, আমার ক্যারিয়ারে প্রায় ২৬-২৭ বছরে আমি দেখিনি যে, কোনো নাটকের কোনো এপিসোডের জন্য মানুষ অপেক্ষা করে। এবং একটা সময় দেখা যায় যে আমাদের এত কথা শুনতে হয় যে কেন আসছে না কেন আসছে না! মানে এটা আসলে ভালো লাগার প্রতিফলন মানুষের ভেতরের যে তারা এত অল্পতে তাদের মন ভরছে না। তারা মনে করছে যে প্রতিদিন দেখতে পারলে তাদের ভালো লাগবে।

নাটকটির এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত দীপা এর কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রাজকে। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এটা যে এত বড় আকারে মানুষের হৃদয়ে গিয়ে নাড়া দেবে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। আমরা শুরু করেছিলাম মনে করে আমাদের চেষ্টা ছিল যে আমরা মানুষের ভালো লাগার জন্য কিছু করব। সেটা যে এত বেশি হয়ে যাবে ভালো লাগাটা এটা আমরা আসলে আশা করিনি। এটার জন্য আমি বলব যে সবার আগে তো রাজের সবচেয়ে বড় কৃতিত্ব। রাজ এভাবে চিন্তা করেছে এবং আমাদের দর্শকদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জায়গায় আপনারা স্থান দিয়েছেন।

পর্দায় তার অভিনীত চরিত্রটি বাস্তব জীবনেও এক বিশেষ অপূর্ণতা ঘুচিয়ে দিয়েছে বলে জানান দীপা খন্দকার। ব্যক্তিগত জীবনের এক আক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অনেক ভালো লাগাটা আসলে আমি জানি না আর কখনো এই জায়গায় পৌঁছাতে পারব কি না বা এইরকম ভাবে আপনাদেরকে নাড়া দিতে পারব কি না। এইরকম একটা কমেন্ট আমি সব সময় পাই। আমার ফেসবুক ভরে যায় সমস্ত কমেন্টে। এইরকম কমেন্ট পাই যে এইরকম ফুপু যেন সব বাসায় থাকে সবার জীবনে থাকে। তো আজকে একটা কথা বলি যে আমার যেহেতু ভাই নাই আমি আমার জীবনে কখনোই ফুপু হতে পারব না বা পারিনি। সেই ফুপুটা রাজ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে। মানে এটা আসলে অনেক অনেক বড় ব্যাপার।

বর্তমানে ৪৬টি পর্ব প্রকাশিত হওয়া এই নাটকে দীপা খন্দকারের স্বামী চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। সামির ও তার স্ত্রীর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাদের সহযোগিতায় এই দম্পতির এগিয়ে আসা নাটকের গল্পে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে সামাজিক মাধ্যমেও দীপা খন্দকার তার এই চরিত্রের জন্য ‘জাতীয় ফুপু’ হিসেবে পরিচিতি পাচ্ছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।