রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস শিবিরে ঘনাচ্ছে অশান্তি

প্রকাশিত - ১৯ এপ্রিল, ২০২৬   ০৪:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বসুন্ধরা কিংসে এখন আর আগের মতো স্বস্তির পরিবেশ নেই। একসময় যে ক্লাবটি ছিল দেশি-বিদেশি ফুটবলারদের কাছে ‘সুখের ঘর’, তা এখন রূপ নিয়েছে অশান্তির কেন্দ্রে। ক্লাবের ভেতরের চাপা ক্ষোভ এখন প্রকাশ্যে, যার প্রভাব পড়ছে মাঠের পারফরম্যান্সেও।

মূল সংকটের কেন্দ্রবিন্দু অর্থনৈতিক অনিশ্চয়তা। খেলোয়াড়দের অভিযোগ, মাসের পর মাস পারিশ্রমিক বকেয়া থাকায় তারা চরম অসন্তুষ্ট। দেশি-বিদেশি উভয় ফুটবলারই নিয়মিত বেতন না পাওয়ার কারণে মনোবল হারাচ্ছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে অনুশীলন বয়কটের ঘটনাও ঘটেছে।

বিদেশি ফুটবলাররা—এমানুয়েল সানডে, ডরিয়েলটন গোমেজ ও এমানুয়েল টনি—বকেয়া পারিশ্রমিকের কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন। এর জেরে সম্প্রতি লিগ ম্যাচে বিদেশিদের ছাড়াই মাঠে নামে কিংস, যেখানে তারা ড্র করে পয়েন্ট হারায়।

দেশি ফুটবলাররাও অনুশীলন বয়কট করে প্রতিবাদ জানিয়েছেন। ক্লাব সভাপতি ইমরুল হাসান বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে, তবে এখনো স্থায়ী সমাধান আসেনি।

এদিকে অভিযোগ উঠেছে, ফিফার কাছে ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে—যা ভবিষ্যতে দল নিবন্ধনেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে বড় বাজেটের দল গড়ে সফলতা পেলেও এখন আর্থিক সংকট সেই সাফল্যের ভিত নাড়িয়ে দিয়েছে।

ফলে যে বসুন্ধরা কিংস একসময় ফুটবলারদের কাছে ছিল স্বপ্নের ক্লাব, আজ তা অনেকের কাছে পরিণত হয়েছে অনিশ্চয়তা ও হতাশার প্রতীক হিসেবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।