২৪ঘণ্টা অনলাইন : মস্কোর রসিয়া থিয়েটারে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।আন্তর্জাতিক এই আয়োজনে বিদেশি নামী ব্র্যান্ডের বদলে ভাবনা প্রাধান্য দিয়েছেন দেশীয় ঐতিহ্যকে। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি ওভারকোট পরে তিনি রেড কার্পেটে উপস্থিত হন।বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পকে তুলে ধরার এই সাহসী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে।
এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে। একটি যুবরাজ শামীমের ‘অতল’ এবং অন্যটি আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। উৎসবের পর্দা নামবে আগামী ২৩ এপ্রিল।‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ এ বাংলাদেশের ঝিমিয়ে পড়া যাত্রাশিল্পের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই সিনেমায়। এতে প্রধান চরিত্র ‘প্রিন্সেস রোজি’র ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। মস্কোর উৎসবে অংশ নিতে পেরে নিজের অনুভূতি জানিয়ে ভাবনা বলেন, নিজের দেশ ও শিল্পকে বিশ্বের সামনে তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। মর্যাদাপূর্ণ এই উৎসবে নিজের অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।