রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির জন্য ইরানকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ০২:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি কিংবা সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ২২ এপ্রিল বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে ইরানের।

তিনি আরও বলেছেন, ইরান যদি এই সময়সীমার মধ্যে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয়—তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ‘সম্ভবত’ আর বাড়বে না, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।

১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফনিক্স শহরে রিপাবলিকান পার্টির একটি অনুষ্ঠান শেষে ওয়াশিংটনে ফিরে আসার সময় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটনে ফেরার সময়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, ২২ এপ্রিলের মধ্যে চুক্তি স্বাক্ষর না হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হবে কি না।

জবাবে ট্রাম্প বলেছেন, “সম্ভবত আমি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াব না, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।” “তো, সেক্ষেত্রে তাদের বন্দরগুলো অবরুদ্ধ থাকবে এবং দুর্ভাগ্যবশত, ফের ইরানে আমাদের বোমার্ষণ শুরু করতে হবে।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।

ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই। তারপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। আগামী ২০ এপ্রিল সেই সংলাপ হওয়ার কথা আছে।

এদিকে, ১১ এপ্রিলের সংবাদ ব্যর্থ হওয়ার পর ইরানের সমুদ্রবন্দরগুলো অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, অবরোধ চলাকালে ইরানের বন্দরগুলো থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজ প্রবেশও করতে পারবে না। সেই অবরোধ এখনও বহাল আছে।

সূত্র : এএফপি, জিও নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।