রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ ইস্যুতে সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক মাধ্যমে নয়: ইরান

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ১২:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সেই সঙ্গে তিনি বলেছেন, এর পর থেকে হরমুজ ইস্যু সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন তিনি। কারণ সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

১৭ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবানন চুক্তি স্বাক্ষরের পর এই যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিকে সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী সৈদয় আব্বাস আরগাচি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেন এ তথ্য।

সৈয়দ আরাগচি এই বার্তা দেওয়া কয়েক ঘণ্টা পর এক্সে বার্তা পোস্ট করেন ঘালিবাফ। সেখানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে— তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। এই প্রণালি দিয়ে যাতায়াত নির্ধারিত পথ অনুযায়ী এবং ইরানের অনুমোদনক্রমে পরিচালিত হবে।”

এক্সপোস্টে ঘালিবাফ আরও বলেন, “আর হরমুজ প্রণালি খোলা থাকবে না-কি বন্ধ— সেই সিদ্ধান্ত অবশ্যই মাঠে গ্রহণ করতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। সেই সংলাপে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বাঘের ঘালিবাফ এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর না হওয়ায় ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এক বার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছিল, অবরোধ জারির পর কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ইরানের কোনো বন্দরে যেতে পারবে না, ইরানের কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না। সেই অবরোধ এখনও প্রত্যাহার করেনি সেন্টকোম।

সূত্র : এএফপি, দ্য হিল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।