রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাইমসের প্রভাবশালীর তালিকায় রণবীর

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৬   ০৫:১২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর ২০২৬ সালের এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। রণবীরের এই সাফল্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট। 

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার টাইমসের তালিকাটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন রণবীর। এই তালিকায় গুগল সিইও সুন্দর পিচাই ও জনপ্রিয় শেফ বিকাশ খান্নার মতো বিশিষ্ট ভারতীয়দের পাশাপাশি রণবীরের নাম যুক্ত হয়েছে। স্বামীর এই প্রাপ্তিতে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে রণবীরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মজার ছলে আইসক্রিম খাওয়ার বিশেষ আবদারও করেন এই অভিনেত্রী।

রণবীর কাপুর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার ‘রাম’ অবতার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৪ সালে আলিয়া ভাটও টাইমেসের প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে কাপুর পরিবারে অন্য মাত্রা যোগ হলো।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।