রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেন আলকারাজ

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৬   ০২:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: ডান হাতের ইনজুরির কারণে বার্সেলোনা ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন বর্তমান বিশ্বের দুই নম্বরে টেনিস তারকা কার্লোস আলকারাজ। বার্সেলোনা ওপেন আয়োজকরা তার না খেলার বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওটো ভার্টানেনের বিপক্ষে জয়ের ম্যাচেই এই চোট পান তিনি।

দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল আলকারাজের। কিন্তু ইনজুরির ভয়াবহতা নিয়ে আলকারাজ বলেন, ‘পরীক্ষা করার পর আমরা বুঝতে পেরেছি যে ইনজুরিটি আমাদের ভাবনার চেয়েও বেশি গুরুতর। ভবিষ্যতের কথা ভেবে এখন শরীরের কথা শোনা এবং বিশ্রাম নেওয়া আমার জন্য জরুরি।’

গত সপ্তাহেই মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে যাওয়ার পর র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যান আলকারাজ। সেই হারের ৪৮ ঘণ্টা পরই কোর্টে ফিরেছিলেন তিনি। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও কাতার ওপেন জয়ী এই তারকা এখন পর্যন্ত ২২-৩ উজয়-পরাজয় রেকর্ড নিয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন।

বার্সেলোনা ওপেন থেকে সরে দাঁড়ালেও আলকারাজের মূল লক্ষ্য এখন সামনে থাকা মাদ্রিদ এবং রোম মাস্টার্স। আগামী ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন শিরোপা ধরে রাখতে তিনি এখন পূণ বিশ্রামে থাকছেন। আলকারাজ বলেন, ‘খুব দুঃখের সাথে বাড়ি ফিরে যাচ্ছি যাতে দ্রুত সুস্থ হয়ে আগামী টুর্নামেন্টগুলোর জন্য ফিট হয়ে ফিরতে পারি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।