রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে দেখা যাবে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’

প্রকাশিত - ১৬ এপ্রিল, ২০২৬   ১২:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনামূল্যে। বিঞ্জ জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনামূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।

একটা সাধারণ ভুল, ভুল ঠিকানায় ফুড ডেলিভারি, কিন্তু সে ভুলই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে আবেগপ্রবণ, হুটহাট সিদ্ধান্ত নেয়া প্রীতম হাসান, যে বিশ্বাস করে সবকিছুই হয় কোনো না কোনো কারণে। অন্যদিকে বাস্তববাদী, সংযত জেফার রহমান, যে সম্পর্কের আগে কারণ খোঁজে, অনুভূতির আগে প্রশ্ন করে।

কিন্তু প্রশ্ন হলো বারবার ‘কাকতালীয়’ ঘটনাগুলো কি সত্যিই কাকতালীয়? নাকি এর পেছনে কাজ করছে অদৃশ্য কোনো টান? দুই ভিন্ন মানসিকতার মানুষ কি সত্যিই এক পথে হাঁটতে পারে? সব প্রশ্নের উত্তর নিয়ে আসছেন শিহাব শাহীন, ভালোবাসার এক নতুন গল্পে, যা ভাবিয়ে তুলবে দর্শককে।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে তুমি আমি শুধু। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সবসময়। নিজের জীবনটাকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এ স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সে জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটা এক জোড়া মানুষের প্রেমের গল্প। সে গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক।’

প্রীতম ও জেফার একসঙ্গে প্রথমবার অভিনয় করছেন। তবে তারা আলাদাভাবে এর আগে শিহাব শাহীনের পরিচালনায় অভিনয় করছেন। অর্থাৎ নির্মাতার সঙ্গে দুজনেরই অভিনয়ের অভিজ্ঞতা আছে। প্রীতম অভিনয় করেছেন এ নির্মাতার ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। তুমি আমি শুধু ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।