রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে দেশজুড়ে মঞ্চ মাতাবে চিরকুট-জেমস

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘণ্ঠা  অনলাইন : পহেলা বৈশাখে সারা দেশে উৎসবের আমেজ। নববর্ষ উদ্‌যাপনে ঢাকাসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে একাধিক সঙ্গীতানুষ্ঠান। কোথায় কোন শিল্পী পারফর্ম করবেন, এমন আয়োজন ঘিরেই দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

পাবনায় বৈশাখের সকাল শুরু হবে জমজমাট গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। পাশাপাশি ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন শিল্পীও মঞ্চে উঠবেন।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। উপস্থাপনায় থাকবেন আলিফ এবং প্রযোজনায় আছেন অজয় পোদ্দার। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।রাজধানী ঢাকাতেও রয়েছে একাধিক আয়োজন। জনপ্রিয় ব্যান্ড চিরকুট পহেলা বৈশাখে দুইটি ক্যাম্পাসে পারফর্ম করবে, সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি। তাদের পরিবেশনায় শোনা যাবে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান।

এদিকে নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্ট আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা। দিনভর এসব আয়োজন ঘিরে পহেলা বৈশাখে গান, নাচ আর উৎসবের রঙে রঙিন হয়ে উঠবে পুরো দেশ।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।