রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া আয়োজনে মেহজাবীনের বৈশাখ উদযাপন

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ০৪:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তাই নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে পয়লা বৈশাখের আগেই উৎসবে মেতেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈশাখী আমেজ ভাগ করে নিতে এক ঘরোয়া উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। 

ফেসবুকে পোস্ট করা তার সেই ছবিগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন মেহজাবীন। বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা; সঙ্গে সেজেছিলেন তার ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখা- ‘শুভ নববর্ষ ১৪৩৩’।

শুধু সাজসজ্জাই নয়, মেহজাবীনের ঘরোয়া এই আয়োজনে ছিল বৈশাখী খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে সাজানো ছিল ইলিশ মাছ ভাজা, বিভিন্ন পদের ভর্তা ও বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজনও। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা দিয়ে গান পরিবেশন করা হয়।

শুধু এই ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি এবং গলায় পাথরের চোকার। খোলা চুলে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

মেহজাবীনের এই পোস্টে অনেক নেটিজেনই তাকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তার দেশীয় সাজের প্রশংসা করেছেন, আবার কেউ পরিবারের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। সব মিলিয়ে মেহজাবীনের জন্য সময়টা বেশ ভালোই যাচ্ছে। এবারের ঈদে মুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’-এ তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।