রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থান ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দুর্নীতিবিরোধী প্রটোকল লংঘনের অভিযোগ উঠেছে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার রমি ভিন্দরের বিরুদ্ধে। এই ব্যাপারে তদন্ত করতে প্রথম পদক্ষেপ নিলো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ১০ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে রাজস্থানের ডাগআউটে তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশীর পাশে বসে ভিন্দরের মোবাইল ফোন ব্যবহারের একটি ভিডিও সোশাল মিডিয়ায় আলোড়ন তোলে। সাবেক আইপিএল চেয়ারম্যান ললিত মোদি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই-এর দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) ভিন্দরকে একটি নোটিশ পাঠিয়েছে। তদন্তের অংশ হিসেবে ভিন্দরকে ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। কেন তিনি ফোন ব্যবহার করছিলেন, সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান অরুণ ধুমাল এই গণমাধ্যমকে বলেন, ‘আমরা আকসুকে তদন্ত করতে বলেছি এবং এই ঘটনার ওপর একটি রিপোর্ট দেবে তারা।’ প্রাথমিকভাবে জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে ফোন ব্যবহার করছিলেন ভিন্দর। অতীতেও গুরুতর স্বাস্থ্যগত সমস্যায় পড়েছিলেন রাজস্থানের টিম ম্যানেজার। এমনকি ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে লম্বা সময় নাগপুরের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর স্বাস্থ্যগত কারণে তাকে ডাগআউটে ফোন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানা গেছে।

একটি সূত্রে গণমাধ্যমটি বলেছে, ‘স্বাস্থ্য সমস্যায় ১০ কেজির বেশি ওজন হারিয়েছেন রমি। তার অ্যাজমাও আছে, এ কারণে তাকে দীর্ঘ পথ হাঁটতে এবং সিঁড়ি বেয়ে না উঠতে বলা হয়েছে। তিনি দলের সঙ্গে আছেন এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিভিন্ন ভূমিকা পালন করেছেন। তিনি নিয়মকানুন জানেন। এছাড়া প্রটোকল অনুযায়ী মোবাইল ফোন ও ল্যাপটপ রাখা অনুমোদিত। একমাত্র সমস্যা ফোন ব্যবহার করা। সে কোনো কল করেনি, আবার কল রিসিভও করেনি। সে কেবল তার ফোন স্ক্রলিং করছিল। তার হাতে সময় আছে। আকসু কর্মকর্তাদের কাছে তিনি তার দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন।’ তার আশা, রমির স্বাস্থ্য সমস্যার কথা বিবেচনা করে আকসু কর্মকর্তারা একটা সিদ্ধান্ত নেবেন।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।