রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নাহিদ-শরিফুলদের সঙ্গী হচ্ছেন ইংলিশ তারকা ক্রিকেটার

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ০২:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তান সুপার লিগের ১১তম আসরে রীতিমতো উড়ছে নাহিদ রানা-শরিফুল ইসলামদের দল পেশোয়ার জালমি। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। এরপরও নিজেদের শক্তি বাড়াতে ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে ভেড়াল পেশোয়ার। ভিন্সকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদি।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিলামে ৩০ মিলিয়ন রুপিতে (তিন কোটি রুপি) ভিন্সকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। তবে ব্যক্তিগত কারণে প্রথম পাঁচ ম্যাচে তাকে পায়নি ২০১৭ সালের চ্যস্পিয়নরা। অবশেষে টুর্নামেন্টের মাঝপথে পেশোয়ারের শিবিরে যোগ দিতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

৩৫ বছর বয়সী জেমস ভিন্স পিএসএলের পরিচিত মুখ। এর আগে করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং মুলতান সুলতানসের হয়ে খেলা এই ইংলিশ ব্যাটার লিগের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা দশে অবস্থান করছেন। ৫৬ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিসহ প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ১৫৪৪ রান করেছেন তিনি।

বর্তমানে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি। সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা মুলতান সুলতানস।

পেশোয়ার জালমি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, খুররা শেহজাদ, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, তানজিদ হাসান তামিম, মিচেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতেখার আহমেদ, নাহিদ রানা, কাশিফ আলী, শাহনেওয়াজ ধানি, ফরহান ইউসুফ, ব্রায়ান বেনেট, মোহাম্মদ বাসিত, জেমস ভিন্স ও শরিফুল ইসলাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।