রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন রূপে বিপাশা হায়াত

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অভিনেত্রী বিপাশা হায়াত নিজেকে এক নতুন রূপে নিজেকে মেলে ধরেছেন। কাঁচাপাকা চুলের নতুন লুকে হাজির হয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি নিজের শিল্পীসত্তার সরব উপস্থিতিও জানান দিচ্ছেন।বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বারান্দায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিমগ্নচিত্তে মুখোশে রং মেলাতে দেখা গেছে তাকে। 

১৯৯৮ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেন। ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে নিজ ক্যাম্পাসের আঙিনায় তাকে বেশ সাবলীল ও আনন্দমুখর দেখা গেছে।২০১৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন। তবে সুযোগ পেলেই দেশে ফেরেন। দেশে এলেও এতদিন ক্যামেরা এড়িয়ে চলেছেন। তবে এবারের ফেরাটা ভিন্নমাত্রা যোগ করেছে।

সম্প্রতি প্রায় সাত বছর পর তিনি আবারও ক্যামেরার সামনে আসেন এবং অভিনয় থেকে দূরে থাকার কারণ তুলে ধরেন। অভিনয় থেকে দূরে থাকলেও নিয়মিত ছবি আঁকছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতেও অংশ নিচ্ছেন। 

সম্প্রতি বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে-এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের না-বলা অনেক কথা শেয়ার করেন।পডকাস্টে বিপাশা জানান, তিনি অভিনয় থেকে বিদায় নেননি। ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন। 

তার ভাষায়, ‘শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে ঘাম ঝরানো কোনও চরিত্র করতে চাই। ‘বনলতা এক্সপ্রেসে’ সেই সুযোগটি কম ছিল। আমি খুব সেজেগুজে কাজ করতে পছন্দ করি না। আমি সেই মানুষগুলোর কথা বলতে চাই, যারা বেদনার্ত ও অনেক কষ্টে আছে।’সব শেষ গত বছর রাজধানী ঢাকায় গ্যালারি চিত্রক-এ বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’ আয়োজন করা হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।