রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে প্রথমবার ৯ উইকেটের অবিশ্বাস্য কীর্তি

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৬   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ক্রিকেট ইতিহাসে এক নজিরবিহীন কীর্তির সাক্ষী থাকল বিশ্ব। ব্রাজিলের অলরাউন্ডার লরা কারদোসো গড়ে ফেললেন নতুন ইতিহাস। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন তিনি।

বোতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই অনন্য কীর্তি গড়েন কারদোসো। এর আগে এই ফরম্যাটে সেরা বোলিং ছিল ৮ উইকেটের। যা গত বছর মিয়ানমারের বিপক্ষে করেছিলেন ভুটানের সোনাম ইয়েশে। নারীদের মধ্যে সর্বোচ্চ ছিল ৭ উইকেট, যা ইন্দোনেশিয়ার রোহমালিয়া করেছিলেন ২০২৪ সালে।

কারদোসোর বিধ্বংসী বোলিংয়ে লেসোথোকে ১৮৯ রানে হারায় ব্রাজিল। টি-টোয়েন্টিতে যা তাদের তৃতীয় বৃহত্তম জয়।প্রথমে ব্যাট করে ব্রাজিল তোলে ২০২/৮ রান। তবে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি কারদোসো। মাত্র ৪ রান করে আউট হন তিনি। কিন্তু বল হাতে নেমে যেন অন্য এক রূপে আবির্ভূত হন এই অলরাউন্ডার।

লেসোথোর ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন কারদোসো। এরপর চতুর্থ ওভারে মাত্র ৫ বলের ব্যবধানে তুলে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২টি উইকেট নিয়ে শেষ করেন অবিশ্বাস্য বোলিং ফিগার- ৩ ওভারে ২ মেডেন, ৪ রান দিয়ে ৯ উইকেট!

এক পর্যায়ে মনে হচ্ছিল, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথমবার এক ইনিংসের সব ১০ উইকেটই তুলে নেবেন তিনি। কিন্তু শেষ উইকেটটি অন্য বোলারের ঝুলিতে যাওয়ায় সেই কীর্তি থেকে অল্পের জন্য বঞ্চিত হন।লেসোথো অলআউট হয় মাত্র ১৩ রানে- যা নারী টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম সর্বনিম্ন স্কোর।

এই জয়ের ফলে টুর্নামেন্টে টানা ৫ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল, আর এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারাই।সব মিলিয়ে, লরা কারদোসোর এই পারফরম্যান্স শুধু একটি ম্যাচ জেতায়নি- ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।