রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংকে টাইব্রেকারে হারিয়ে বাংলাদেশের জয়

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৬   ০৪:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে খেলছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে কমন ডিসিপ্লিন পুরুষ হকি। আসন্ন জাপানের আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের হকির অংশগ্রহণ বড় ঝুঁকিতে ছিল। স্থান নির্ধারণী প্লে অফে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নিজেদের নাম লেখাতে পেরেছেন আমিরুলরা। 

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ৪-৪ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। বাংলাদেশের রকি প্রথম শট মিস করায় বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমবারের মতো এশিয়ান গেমসে হকিতে না খেলার শঙ্কা জাগে।

বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর দুটি শট ঠেকিয়ে বাংলাদেশকে লিড এনে দেন। চতুর্থ শটে বাংলাদেশ গোল করতে পারলে এক শট আগেই বাংলাদেশ জিততে পারতো। সেই শট বাংলাদেশ মিস করায় আবার খেলায় ফেরার সুযোগ পায় হংকং। পঞ্চম শটে হংকং গোল করে ২-২ সমতা আনে। ম্যাচের শেষ শট হয়ে উঠে ভাগ্য নির্ধারণী৷ বাংলাদেশ সেই শটে গোল করায় এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পায়। বাছাই থেকে ছয় দল এশিয়ান গেমস খেলবে তাই বাংলাদেশের এশিয়ান গেমসও নিশ্চিত হয়।

হকিতে বাংলাদেশ-হংকং ম্যাচ তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি আগে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এত বাজে পারফরম্যান্স করছে ফলে হংকংয়ের সঙ্গে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ম্যাচের প্রথম ৫ মিনিটে রকির পেনাল্টি কর্নার ও আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলের লিড পায় বাংলাদেশ। এক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে হংকং ব্যবধান কমায়৷ দ্বিতীয় কোয়ার্টারে আর গোল না হওয়ায় ২-১ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ। 

তৃতীয় কোয়ার্টারের শুরুতে হংকং গোল করে পুনরায় সমতা আনে। ৪১ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার বাংলাদেশকে আবার লিড এনে দেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে হংকং আবার সমতা আনে। হংকং সমতা আনার এক মিনিটের মধ্যে আশরাফুল আবার গোল করেন। আশরাফুলের গোলের রেষ কাটতে না কাটতেই হংকং পেনাল্টি স্ট্রোক পায়। এতে খেলা ৪-৪ সমতা হয়। শেষ দশ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ফলে টাইব্রেকারে যায় খেলা। টাইব্রেকারে পাঁচ শটের রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়। 

এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। এবার টুর্নামেন্টে অত্যন্ত বাজে খেলছে। স্থান নির্ধারণী ম্যাচ খেলে এশিয়ান গেমসে খেলতে পারছে এটাই এখন বড় স্বস্তির। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।