রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি খরচে ফিরবেন মধ্যপ্রাচ্যের আটকেপড়া : প্রতিমন্ত্রী

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৬   ১২:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম জা‌নি‌য়ে‌ছেন, মধ্যপ্রা‌চ্যের চলমান সংঘা‌তে এখন পর্যন্ত ৭ বাংলা‌দে‌শি নাগ‌রিক মারা গে‌ছে। তা‌দের ম‌ধ্যে ৫ জ‌নের মর‌দেহ দে‌শে আনা হ‌য়ে‌ছে, ১ জ‌নের দাফন মধ্যপ্রা‌চ্যে হ‌য়ে‌ছে।

ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে সংযুক্ত আরব আমিরাত নিহত প্রবাসী শাহ আলমের মর‌দেহ ৯ এপ্রিল দে‌শে এসেছে। নিহতের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তা‌ন্তেরর পর প্রতিমন্ত্রী সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।

এ‌দিন, সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ দে‌শে পৌঁছায়। সরকা‌রের পক্ষ থে‌কে নিহ‌তের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

আমিরাতের বাংলা‌দেশ দূতাবাসের তথ্যম‌তে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।