রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রতিনিধির সঙ্গে শিগগির মুখোমুখি বৈঠক, বললেন ট্রাম্প

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৬   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধির সঙ্গে সরাসরি শান্তি আলোচনা খুব শিগগিরই শুরু হতে পারে। প্রস্তাবিত এই আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে অংশ নাও নিতে পারেন।মার্কিন সংবাদমাধ্যম দ্য পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামাবাদে আগামী শুক্রবারের মধ্যেই একটি শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

ট্রাম্পের আলোচক দলের মধ্যে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রতিনিধি হিসেবে সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার থাকছেন। তবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন আছে।টানা ৩৯ দিনের সংঘাতের পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প প্রশাসন জানায়, সংঘাতের স্থায়ী সমাধানে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে একটি প্রাথমিক কাঠামো হিসেবে গ্রহণ করা হয়েছে, যদিও এর কিছু শর্ত বাস্তবায়ন কঠিন হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা চালায়। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, নৌ সক্ষমতা ধ্বংস, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র অকার্যকর করা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে দেশ দুটি এই হামলা চালায়।এদিকে বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, ইসলামাবাদে শুক্রবার বৈঠকে বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

শেহবাজ লেখেন, আমি উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী শুক্রবার ইসলামাবাদে তাদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে সমস্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যায়। যুদ্ধবিরতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে, যা যুদ্ধ চলাকালে ইরান বন্ধ করে রেখেছিল।শুক্রবার হওয়া চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরানের প্রস্তাবিত জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা এবং ভূগর্ভস্থ সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।