রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের কাছে হেরে বিদায় বাংলাদেশের

প্রকাশিত - ০৭ এপ্রিল, ২০২৬   ১০:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার ক্ষীণ একটা আশা টিকে ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলেই হয়তো সেরা আটের টিকিট পেতে পারতো লাল-সবুজের দল। কিন্তু গোলরক্ষকের একটি মাত্র ভুলে সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের ননথাবুরিতে প্রথমার্ধে ভিয়েতনামের আক্রমণগুলো বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে বিপত্তি। ম্যাচের ৪৯ মিনিটে গোলরক্ষক মিলির মারাত্মক এক ভুলের খেসারত দিতে হয় বাংলাদেশকে। ভিয়েতনামের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন থি থু লিন এনগুয়েন। এই গোলেই ভেঙে যায় বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন। তিন ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে (চতুর্থ স্থানে) থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো তাদের।এবারের আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে লড়াই করে হারল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ ব্যবধানে হার।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।