২৪ঘণ্টা অনলাইন : সাভারের বনগাঁও ইউনিয়নে কোরআন অবমাননা ও প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।সোমবার (৬ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) আরমান আলী। পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তারকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শনিবার রাতে জান্নাত আক্তার তাদের বাড়ির ছাদ থেকে একটি বই সদৃশ বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়ির আঙিনায় নিক্ষেপ করেন। রাত ১১টার দিকে আবির হাসান মেঝেতে পড়ে থাকা বস্তুটি পবিত্র কোরআন শরীফ হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগে আবির হাসান উল্লেখ করেন, প্রতিবেশী আমিনা মনসুর ও তার মেয়ে জান্নাত আক্তার পরস্পর যোগসাজশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এ কাজ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে তারা উল্টো তার পরিবারের বিরুদ্ধে গুজব ছড়ানোর চেষ্টা করেন।পরে পুলিশ ঘটনাটি তদন্ত করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর কোরআন অবমাননার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।ওসি আরমান আলী জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।