রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ ছাড়ছেন না অমিতাভ বচ্চন

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আশি পেরিয়েও রূপালি পর্দার ব্যস্ততা থেকে এখনই অবসরে যেতে চাইছেন না বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে ব্যক্তিগত মতামত শেয়ার করতে গিয়ে প্রতিদিন কাজ করার গুরুত্ব তুলে ধরেছেন এই অভিনেতা। জানিয়েছেন, কোনো একদিন কাজ না করলে তিনি মানসিকভাবে অস্বস্তিতে ভোগেন। 

নিজের ব্লগের সর্বশেষ পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অলসভাবে দিন কাটে। কিন্তু প্রতিদিন কাজ না করলে আমার কাছে বিষয়টি অস্বস্তিকর মনে হয়। দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী যখন নির্দিষ্ট সময়সূচী মেনে কাজ করা হয় না, তখন দিনটি হঠাৎ করেই এক রহস্যে পরিণত হয়। অভিনেতা আরও জানান, কাজ ছাড়া থাকলে মনের মধ্যে উদ্বেগ তৈরি হয় যা শরীর ও মনের জন্য ক্ষতিকর। এই দুর্বলতা নিয়ে দিন কাটানোকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন।

অমিতাভ বচ্চন সম্প্রতি জনপ্রিয় গেম শো 'কন বানেগা বনেগা ক্রোড়পতি'র ১৭তম সিজন শেষ করেছেন। সিজনের শেষ পর্বে দর্শকদের উদ্দেশে এক আবেগপূর্ণ বার্তায় তিনি জানান, জীবনের এক-তৃতীয়াংশের বেশি সময় তিনি এই শোর মাধ্যমে দর্শকদের সঙ্গে কাটিয়েছেন। একটি দীর্ঘ যাত্রা শেষ হতে চলায় তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ দেখা গেছে ব্লকবাস্টার সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি'-তে। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন চলচ্চিত্রে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করা এই সিনেমার সিক্যুয়েলের শুটিং নিয়ে তিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।