রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসে উজবেকদের কাছে লজ্জার হার বাংলাদেশের

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ০৪:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আম্পায়ারের শেষ বাঁশি। উজবেকিস্তানের খেলোয়াড়দের উল্লাস, টার্ফে বসে পড়লেন আমিরুল-কুজুররা। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের হকি বাছাইয়ে উজবেকিস্তান বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম পয়েন্ট পেয়ে বিজয় উল্লাস করেছে তারা। 

এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার শিরোপা লক্ষ্য নিয়ে গেলেও এশিয়ান গেমসে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়ছে। বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ ড্র হওয়ায় শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন। চাইনিজ তাইপে আজ শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে হারালেও অবস্থান নড়চড় হবে না। বাংলাদেশ ও উজবেকিস্তানের সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে। 

বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় স্থানে। এই টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য। 

এশিয়ান হকি ফেডারেশনের তথ্য মতে, আসন্ন সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় হকিতে ১২ দল অংশগ্রহণ করবে। স্বাগতিক জাপানের পাশাপাশি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ভারত,পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি খেলবে। বাকি ৬ দল বাছাই থেকে খেলবে। 

গত ম্যাচে বাংলাদেশ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল। উজবেকিস্তানকে নিয়মিত ৮-১০ গোলে হারানো বাংলাদেশ আজ প্রথমবারের মতো পয়েন্ট হারাল। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘উজবেকিস্তান কখনোই আমাদের সাথে লড়াই করতে পারেনি। তারা আজ প্রথম পয়েন্ট পেয়ে এশিয়ান গেমসে আর আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।’

বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে আজ ড্র করেছে খুব কষ্টে। ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন। এরপর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আর লিড নিতে পারেনি। ফলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পর উজবেকিস্তান আরেকটি লজ্জার উপাখ্যান তৈরি করল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।