রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর কাছে নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ০৩:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সকালে ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা সভা হয়। তারপর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের সংবর্ধনা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। 

সাফ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। ২৩ ফুটবলারকে লাখ টাকার চেকের পাশাপাশি ক্রীড়া ভাতা কার্ডও দিয়েছে। অবশ্য এই কার্ড পেলেও প্রতি মাসে ভাতা পাবেন না তারা। তরুণ ফুটবলারদের উজ্জ্বীবিত করতে আজ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। এই ফুটবলাররা যখন সিনিয়র দলে থাকবেন বা খেলবেন তখন তারা এর আওতায় আসবেন। ক্রীড়া কার্ডের মাধ্যমে সামাজিক সুবিধা (হাসপাতাল, ট্রেন টিকিট ইত্যাদি) যখন শুরু হবে, তখন এই ফুটবলাররা সেই কার্ড ব্যবহার করতে পারবেন।  

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বাফুফে সভাপতি আমাদের অনেক সুবিধা দিয়েছেন, ফাইভ স্টার হোটেলে রেখেছেন। আমরা স্যারের কাছ থেকে আরও কিছু প্রত্যাশা করি। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের পুরস্কৃত করেছেন। আমরা খুশি হয়েছি। আমাদের সকল খেলোয়াড়ের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হাতে ট্রফি তুলে দেওয়ার।’ 

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়কের দাবির প্রেক্ষিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে। গোলরক্ষক মাহিন একটা কথা বলেছেন, ‘পাইপলাইন সমৃদ্ধ করতে হবে।’ এজন্য ফেডারেশনসহ সকলকে কাজ করতে হবে যেন আরও মেধাবী খেলোয়াড় বেরিয়ে আসে।”

বাংলাদেশ অ-২০ দলের সাফল্যের নেপথ্যে অন্যতম আমেরিকান প্রবাসী সুলিভান ব্রাদার্স। রোনান ও ডেকলান সুলিভান আগামীকাল বিকেলে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।