রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাতের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক

প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৬   ১২:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে ব্যবসা পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পখাত সম্প্রসারণ, জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, লজিস্টিকস এবং রপ্তানি বহুমুখীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে কার্যকর নীতি গ্রহণ করতে হবে।আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং একটি সহায়ক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করেন।বৈঠকে সিদ্ধান্ত হয়, বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরি করা হবে, যেখানে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান তুলে ধরা হবে। এই প্রস্তাবনার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।