রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেমা মালিনীর ‘স্বপ্নপুরী’ কেমন ভাবে সজ্জিত?

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৬:৫২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিলাস, বৈভব আছে। তবে তা ছাপিয়ে রয়েছে রুচির ছাপ। নৃত্যশিল্পী, অভিনেত্রী, বলিউডের স্বপ্নসুন্দরী হেমা মালিনীর জীবনযাপন নিয়ে যতটা আগ্রহ, তাঁর বাড়ির অন্দরমহল নিয়েও তা-ই। অভিনেত্রী পা রেখেছেন রাজনীতির মঞ্চেও। দীর্ঘ দিনের অভিনেত্রী, ধর্মেন্দ্রের ঘরনি, লোকসভার সাংসদ হেমার বাড়ির একটি সুন্দর নাম আছে ‘অদ্বিতীয়’।
মুম্বাইয়ের জুহুর এই প্রাসাদোপম অট্টালিকা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতর থেকেও তা-ই। মুম্বাইয়ের এই বাড়ি জুড়ে ছড়িয়ে ধর্মেন্দ্র এবং হেমার পারিবারিক স্মৃতি। জীবনের নানা মুহূর্তকে নান্দনিকতা বজায় রেখেই সাজিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি রাশিয়ান এক নেটমাধ্যম প্রভাবী গিয়েছিলেন হেমার বাড়িতে। তিনি প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানও। সমাজমাধ্যমের এই ভিডিওতে ধরা পড়েছে হেমা মালিনীর বাড়ির একাংশের সাম্প্রতিক ঝলক। বাইরে থেকেই দেখা যায়, নানা রকম গাছগাছালিতে ঘেরা হেমার সাদারঙা প্রাসাদোপম বাড়িটি। অন্দরেও তার প্রকাশ। বাড়ির জানলার জায়গায় রয়েছে কাচের দেওয়াল। তাতে ‘রোলার ব্লাইন্ড বা কার্টন’ লাগানো। এই ধরনের পর্দার সুবিধা হল, ইচ্ছামতো উপর থেকে নীচে যতটা প্রয়োজন, ততটা ঢাকা যায়। সেই কাচের দেওয়ালের বাইরে থেকে উঁকি দেয় সবুজ। কাচের দেওয়াল বা সুবিশাল জানলা বলে বাইরের আলো আসায় বাধা থাকে না। ঘরের মধ্যেই অনুভব হয় প্রকৃতির স্পর্শ।

হেমার বাড়ির বসার জায়গাটি শুধু বিশাল নয়, সুসজ্জিতও। আরামদায়ক সোফা রয়েছে দেওয়াল ঘেঁষে। মাঝে অনেকটা ফাঁকা জায়গা। বৈভব-রুচি-নান্দনিকতার আশ্চর্য পরিমিতিবোধ রয়েছে প্রতিটি ক্ষেত্রেই। অভিনেত্রীর অন্দরের প্রতিটি কোণ ক্যামেরার সামনে না এলেও, যেটুকু বিভিন্ন সময়ে ধরা পড়েছে তাতে তাঁর শিল্পবোধের পরিচয় প্রকাশ পায়।

হেমা নৃত্যশিল্পী। তাঁর নৃত্যের বিভিন্ন ভঙ্গিমার ছবি ফ্রেমবন্দি হয়ে সজ্জিত দেওয়ালে। তবে এই বাড়ির দেওয়াল আলো করে রয়েছে হেমা এবং ধর্মেন্দ্রের সুন্দর একটি পোর্টেট। সেখানে হেমা প্রকৃত অর্থেই ‘স্বপ্নসুন্দরী’। হেমা জন্মসূত্রে দক্ষিণ ভারতীয়। তাঁর অন্দরসজ্জাতেও সেই ছাপ স্পষ্ট। নৃত্যশিল্পীর অন্দরমহলের অজস্র ভাস্কর্যে রয়েছে নৃত্যের ভঙ্গিমা। বিভিন্ন দেবতার বিগ্রহে সাজানো বৈঠকখানায় যোগ হয়েছে সুচারু শিল্পবোধ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।