রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণ’ নিয়ে রসিকতা আলির!

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৬:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আলোচনায় পাকিস্তানি অভিনেতা আলি জাফর। অভিনেতার বিরুদ্ধে ২০১৮ সালে ‘মিটু’ অভিযোগ এনেছিলেন পাক গায়িকা মীশা শাফি। পাল্টা মানহানির মামলা করেছিলেন আলি। সেই মামলায় জয়ীও হয়েছেন তিনি। শাফিকে এই মামলায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এর মধ্যেই উঠে এসেছে আলির বেশ কয়েকটি বিতর্কিত মন্তব্য।

বলিউডেও বেশ কিছু কাজ করেছেন আলি জ়াফর। ‘মেরে ব্রাদার কী দুলহন’, ‘ডিয়ার জ়িন্দেগি’র মতো ছবিতে নজর কেড়েছিলেন আলি। বলিউডের অভিনেত্রীদের অনেক সময়ে তিনি অস্বস্তিতেও ফেলেছিলেন বলে অভিযোগ উঠছে। মুম্বাইয়েরই এক সাক্ষাৎকারে ‘ধর্ষণ’ নিয়েও রসিকতা করেছিলেন তিনি। সেই মন্তব্য নিয়ে ফের কটাক্ষের মুখে পড়ছেন পাক অভিনেতা তথা গায়ক।আলি সেই সাক্ষাৎকারে নিজের এক প্রাক্তন সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। সেই সম্পর্কে ঠিক কেমন অনুভূতি হত আলির? প্রশ্ন করেছিলেন সাংবাদিক। পাক অভিনেতা উত্তরে বলেছিলেন, “ধর্ষিত মনে হত। যেন চোখ দিয়ে ধর্ষণ করা হত!” সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছিলেন, “তার মানে আপনি বলতে চাইছেন, আপনি নিরাপত্তাহীনতায় ভুগতেন এবং দুর্বল বোধ করতেন? অথবা আপনার অস্বস্তি হত?” তখন হাসতে হাসতে আলি বলেছিলেন, “না না! আমার বেশ ভালই লাগত।” সাংবাদিক সপাটে তখন বলেছিলেন, “তা হলে এখানে ‘ধর্ষণ’ শব্দটি আমি গ্রহণ করছি না।”

ধর্ষণ নিয়ে আলির সেই মন্তব্য আলোচনায় উঠে আসতেই ফের তিনি কটাক্ষের শিকার হয়েছেন। বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গেও একটি সাক্ষাৎকার উঠে এসেছে আলোচনায়। ইয়ামি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এক যোদ্ধা রাজকুমারীর চরিত্রে অভিনয় করতে চান। সেই শুনে খোঁচা দিয়ে আলি মন্তব্য করেছিলেন, “যোদ্ধা রাজকুমারীদের কিন্তু পা দেখা যায়।” সেই মন্তব্যে অস্বস্তিতে পড়েছিলেন ইয়ামি। আর কোনও উত্তর দেননি অভিনেত্রী। শ্রদ্ধা কপূর ও পরিণীতি চোপড়াও এমনই পরিস্থিতিতে পড়েছিলেন। ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনরা ক্ষুব্ধ আলির উপর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।