রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি ঝামেলায় অভিনেত্রী সোনালী বেন্দ্রে

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৬:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও তার স্বামী পরিচালক গোল্ডি বহল এবার বড়সড় আইনি জটিলতায় জড়িয়েছেন। পুনের এক কৃষক দম্পতি এই তারকা দম্পতির বিরুদ্ধে জমি আত্মসাতের গুরুতর অভিযোগ তুলে দেওয়ানি আদালতের শরণাপন্ন হয়েছেন।

অভিযোগকারী কৃষকের দাবি, সংশ্লিষ্ট জমিটির ওপর ১৯৫৭ সাল থেকে তাদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকারকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমিটি নিয়মবহির্ভূতভাবে কেনা হয়েছে। 

এখানেই শেষ নয়, ওই জমিতে বেআইনিভাবে নির্মাণকাজ শুরু করা এবং তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে সোনালী ও গোল্ডির বিরুদ্ধে। বর্তমানে ওই জমির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন অভিযোগকারী কৃষক।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে সরাসরি 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন সোনালী বেন্দ্রে। অভিনেত্রীর দাবি, জমির কোনো কাগজপত্রে বা দলিলে তার নাম নেই। তিনি মনে করছেন, কেবল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে তাকে এই মামলায় জড়ানো হচ্ছে।

সোনালীর আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, ইতোপূর্বে এই জমি সংক্রান্ত কিছু অভিযোগ আদালতে তোলা হয়েছিল, যা আদালত খরিজ করে দেন। পুরো বিষয়টি এখন আদালতের বিচারাধীন। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।