রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের মোট ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের অর্ধেক এখনো অক্ষত

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০২:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক মাসের বেশি সময় ধরে টানা হামলা চালালেও এখনো ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক মিসাইল লঞ্চার অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই এ তথ্য জানিয়েছেন বলে ৩ এপ্রিল এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। তবে এগুলোর কিছু এখন ব্যবহার করতে পারছে না ইরান। ধারণা করা হচ্ছে মাটির গভীরে এগুলো চাপা পড়ে আছে।

মার্কিন গোয়েন্দারা যে তথ্য দিচ্ছেন সেটির সঙ্গে দখলদার ইসরায়েলের দেওয়া তথ্যের পার্থক্য দেখা যাচ্ছে। গত মার্চে দখলদাররা বলেছিল, ইরানের ৪৭০টি মিসাইল লঞ্চালের প্রায় ৬০ শতাংশ তারা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলিদের তথ্য অনুযায়ী, তারা ইরানের প্রায় ২০০টি লঞ্চার ধ্বংস করে দিয়েছে। আর বিমান হামলার কারণে আরও ৮০টি সুড়ঙ্গ ও স্টোরেজের ভেতর চাপা পড়েছে।

মার্কিন গোয়েন্দারা আরও বলেছেন, ইরানের কাছে এখনো হাজার হাজার অ্যাটাক ড্রোন রয়েছে। যেগুলো ব্যবহারের জন্য প্রস্তুত। আরেকটি সূত্র সিএনএনকে বলেছেন, ইরান এই অঞ্চলে এখনো ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এদিকে নিজেদের গোয়েন্দাদের দেওয়া তথ্যকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, এসব তথ্যের মাধ্যমে ইরানে যৌথ হামলার অর্জনকে ছোট করার চেষ্টা করা হচ্ছে।


সূত্র: সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।