রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি প্রতিষ্ঠানের বাংলাদেশে ড্রাইভিং স্কুল পরিকল্পনা

প্রকাশিত - ০২ এপ্রিল, ২০২৬   ১২:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং এখান থেকে উত্তীর্ণ চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান কান্টো গ্রুপ। ১ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি এ প্রস্তাব দেন।

প্রতিনিধি দলে ছিলেন, কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি। সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধি দলটি জানান, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের পরিকল্পনাও প্রতিমন্ত্রীর কাছে পেশ করা হয়।

প্রতিমন্ত্রী জাপানি প্রতিনিধি দলের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, জাপানের শ্রমবাজারের উপযোগী করে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
 
প্রতিমন্ত্রী তাদের এই প্রকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে তাদের প্রস্তাবনাটি আরও বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।