রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি : পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ১১:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরান কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আরাঘচি ইরানের কথিত পাঁচ-দফা প্রস্তাবকে ‘মিডিয়ার ভিত্তিহীন অনুমান’ বলে খারিজ করেছেন।তিনি আরও বলেছেন, যতক্ষণ না আগ্রাসনকারী শাস্তি পায় এবং ইরানকে পূর্ণ ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত যুদ্ধ চলবে। 

এর আগে বুধবার (১ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও বিপদমুক্ত হবে, তখন আমরা এটি (যুদ্ধবিরতি) বিবেচনা করব। তার আগ পর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, অথবা তারা যেমন বলে—পাথর যুগে পাঠিয়ে দিচ্ছি।’ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল-জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় আমাদের কোনো আস্থা নেই। ওয়াশিংটন ‘আলোচনা চলছে’ দাবি করলেও বর্তমানে দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না।
সূত্র: আল-জাজিরা

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।