রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরিকার গোলে প্রথমার্ধ শেষে লিড বাংলাদেশের

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে নিজেদের প্রমাণের মিশনে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আফঈদা খন্দকারের দল। বাংলাদেশের হয়ে গোলটি করেছেন ফরোয়ার্ড সাগরিকা।

ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক আক্রমণে লিড নেয় বাংলাদেশ। মমিতা খাতুনের পাস থাই রক্ষণভাগকে বোকা বানিয়ে খুঁজে নেয় সাগরিকাকে। বল পাওয়ার পর তার সামনে থাইল্যান্ডের কোনো ফুটবলার ছিলেন না। দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে থাই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। আর এই গোলের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে এশিয়ান কাপের মঞ্চে গোল করার অনন্য কীর্তি এখন সাগরিকার।

সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ পর্যায়ের টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা। ছয়বার অংশ নিয়ে পাঁচবারই শিরোপা জিতেছে তারা। তবে এশিয়ান পর্যায়ের লড়াইটা সম্পূর্ণ ভিন্ন। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই সেই কঠিন চ্যালেঞ্জ নেওয়া শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এর আগে ২০০৪ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশ নিয়েছে এবং এ নিয়ে অষ্টমবারের মতো এশিয়ান কাপে খেলছে।

সিনিয়র পর্যায়ের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও রয়েছে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ। এই আসরের সেরা চারটি দল আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ ফিফা নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।তবে বাংলাদেশের জন্য বিশ্বমঞ্চের এই পথটি বেশ কঠিন। ‘এ’ গ্রুপে থাইল্যান্ড ছাড়াও বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী চীন ও ভিয়েতনাম। চীন ২০০৬ সালের চ্যাম্পিয়ন এবং ভিয়েতনাম সর্বশেষ তিন আসরেই খেলেছে। এই চার দলের মধ্যে বাংলাদেশই সবচেয়ে অনভিজ্ঞ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।