রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সন্তানের জন্ম সোনমের!

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ০৯:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন সোনম কপূর ও আনন্দ অহুজা। ২০২২ সালে প্রথম বার মা হয়েছিলেন অভিনেত্রী। পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তাঁরা। রবিবার দ্বিতীয় পুত্র এলো তাঁদের কোলে। সেই একরত্তির প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন সোনমের বোন রিয়া কপূর। মাসির কোলে ধরা দিল সদ্যোজাত।

রিয়া তাঁর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, আকাশি রঙের তোয়ালেতে মোড়া এক ছোট্ট শিশুকে কোলে নিয়ে বসে আছেন রিয়া। সদ্যোজাতের চোখের দিকে তাকিয়ে আছেন পোশাকশিল্পী রিয়া। সেই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। তবে একরত্তির মুখ ছবিতে স্পষ্ট নয়। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এর সঙ্গেই সোনম ও আনন্দের সন্তান হওয়ার বার্তা আরও এক বার পোস্ট করেছেন রিয়া। ক্যাপশনে শিশুর উদ্দেশে রিয়া কপূর লিখেছেন, “তোমার শুধু ভালবাসার দরকার।” সোনমকে ‘সুপার হিউম্যান মম’ বলেও ডেকেছেন রিয়া।

২৯ মার্চ রাতে সুখবর নিজেই ভাগ করে নিয়েছিলেন সোনম এবং আনন্দ। নিজেদের সমাজমাধ্যমের পাতায় তাঁরা লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি পুত্রসন্তান হয়েছে। ভাইকে পেয়ে বায়ুও খুব খুশি। সে এখন বড় দাদা। সোনম এবং সন্তান দুজনেই সুস্থ আছে।”

বেশ কয়েক মাস ধরেই সন্তানের জন্য মুম্বাইয়ে কেনাকাটা শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী। শিল্পপতি আনন্দকে বিয়ে করার পর থেকেই লন্ডনে সংসার পাতেন অভিনেত্রী। যদিও প্রথম সন্তানের জন্মের পরে বেশির ভাগ সময় হয় তিনি মুম্বাইয়ে থাকেন, নয়তো দিল্লিতে শ্বশুরবাড়িতে থাকেন। দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে মুম্বাইয়ে ছিলেন সোনম।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।