রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের তিন গোল

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ০৩:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণার আগে এই জয়টি ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল ব্রাজিলের। আক্রমণের ধারা বজায় রাখা দলটি ম্যাচের প্রথম গোলটি পায় প্রথমার্ধের যোগ করা সময়ে। এ সময় ভিনির দুর্দান্ত এক প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোল পাচ্ছিল না কেউ। মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের নাটকীয় তখনও বাকি ছিল। ৮৪তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান লোভরো মাজের।

কিন্তু মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। নিখুঁত শটে গোল নিশ্চিত করে ইগর থিয়াগো। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের জয়ে বড় ভূমিকা পালন করেন তিনি। আর ম্যাচের শেষ মুহূর্তে ইগর থিয়াগোর পাস থেকে বল পেয়ে এনড্রিক চমৎকার এক মুভ করেন এবং আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লিকে দিয়ে গোল করান। এনড্রিক নিজে গোল না পেলেও পুরো ম্যাচে ছিল বেশ উজ্জ্বল তার উপস্থিতি।

আগামী ১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা দেবেন আনচেলত্তি। এরপর ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।