রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ১১:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : হাভিয়ের কাবরেরার শিষ্যরা লড়াই করল, মুহুর্মুহু আক্রমণ শানিয়ে প্রতিপক্ষকে চেপেও ধরল। কিন্তু গোলের খেলা ফুটবলে সেই গোলেরই দেখা পেল না লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। এর আগে গত জুনে ঢাকায় প্রথম লেগেও দারুণ লড়াই করে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এ নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পাঁচবারের দেখায় তিনটিতেই হারল লাল-সবুজরা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে দারুণ এক পাল্টা আক্রমণে ওঠে স্বাগতিকরা। ইখসান ফান্দির পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান সিঙ্গাপুরের হারিস স্টুয়ার্ট। অথচ এর আগে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু ফাঁকায় বল পেয়েও কানাডাপ্রবাসী সমিত সোমের হেড বারের ওপর দিয়ে যায়। প্রথমার্ধে বক্সে ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির জোরালো আবেদনও নাকচ হয় বাংলাদেশের।

১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে দুই প্রান্ত ব্যবহার করে স্বাগতিকদের রক্ষণে বারবার হানা দেয় তারা। গোলের আশায় ৬১ মিনিটে ফাহিমের বদলি হিসেবে শাহরিয়ার ইমনকে মাঠে নামান কাবরেরা। ৭২ মিনিটে ফাহামিদুল ও মোরসালিনকে তুলে নিয়ে মাঠে নামানো হয় বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে।

এদিকে বাংলাদেশের প্রেসিংয়ের কারণে স্বাগতিকদের বেশ ক্লান্ত মনে হচ্ছিল। ৬১ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠে বসে পড়েন সিঙ্গাপুরের ইরফান ফান্দি। ৬৬ মিনিটে দুই ফান্দি ভাই ইরফান এবং ইখসানকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন কোচ। ৭৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরার সবচেয়ে সুবর্ণ সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিকে বল পেয়ে বক্সে দারুণ এক ক্রস বাড়ান হামজা চৌধুরী। সেই বল খুঁজে নেয় বদলি নামা মিরাজুলকে। কিন্তু তার নেওয়া শটটি দুর্ভাগ্যবশত গোলপোস্টে লেগে ফিরে আসে। এটিই ছিল পুরো ম্যাচে সমতায় ফেরার সেরা সুযোগ।

৮৫ মিনিটে সমতায় ফেরার আরও একটি চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু সমিত সোমের নেওয়া শট সরাসরিসিঙ্গাপুরের গোলরক্ষকের গ্লাভসে জমা পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ৪ মিনিটেও জালের দেখা পায়নি বাংলাদেশ। ফিনিশিংয়ের অভাবে ১-০ গোলের হার নিয়েই বাছাইপর্ব শেষ করল কাবরেরার দল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।