রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিং করতে গিয়ে প্রাণ যেতে বসেছিল!

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ১১:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দিঘার তালসারিতে রবিবার সমুদ্রের জলে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অনেকেরই মতে, শুটিং চলাকালীন যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। কারণ, এ ধরনের দৃশ্যগ্রহণের ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। তবে তা এড়ানোরও ব্যবস্থা অনেক জায়গায় থাকে। এক বার এমনই জলে শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল বলিউড অভিনেত্রী লারা দত্তের। প্রাণের ঝুঁকি পর্যন্ত ছিল অভিনেত্রীর। কোনওমতে বেঁচেছিলেন সেই দিন। কিন্তু তার পর থেকে জলের প্রতি আতঙ্ক হয়ে গিয়েছে তাঁর। সেই ঘটনার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী।

২০০৩ সালে ‘আন্দাজ়’ ছবিতে অভিনয় করেছিলেন লারা, অক্ষয় কুমার এবং প্রিয়ঙ্কা চোপড়া। ছবির একটি গানের দৃশ্য ছিল সমুদ্রের মাঝে। সেই সময় লারা সাঁতার জানতেন না। শুটিং চলাকালীন হঠাৎই একটি বড় ঢেউ আসে। লারার সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। বড় ঢেউ টেনে নিয়ে যায় তাঁদের। অভিনেত্রীর কথায়, “আমি জলের তলায় চলে যাই। আমি চামড়ার পোশাক পরেছিলাম। জানতাম না, কী ভাবে সাঁতার কাটতে হয়। ভারী পাথরের মতো ডুবে যাচ্ছিলাম।” সেই সময়ে তখন লারাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অক্ষয় নিজেই।


নায়িকার কাছে দ্রুত সাঁতরে পৌঁছে যান তিনি। সময়মতো পৌঁছে গিয়ে উদ্ধার করেন লারাকে। তত ক্ষণে সেটের অন্য কলাকুশলীরাও এগিয়ে যান অভিনেত্রীকে উদ্ধার করতে। কোনওমতে লারাকে পাড়ে নিয়ে আসা হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই দিনের মতো শুটিং বন্ধ হয়ে যায়।

বেঁচে ফিরলেও, আজও জল নিয়ে আতঙ্ক দূর হয়নি লারার। ওই ঘটনার পর থেকে জলাশয় দেখলেই ভয় পেতেন তিনি। এর পরে অক্ষয় কুমারের সঙ্গেই ‘ব্লু’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন লারা। সেই ছবিরও অধিকাংশ শুটিং হয়েছিল জলের তলায়। সেই ছবির জন্যও বেশ আতঙ্কে ছিলেন লারা দত্ত। তখন অক্ষয় তাঁকে সাঁতার শেখার পরামর্শ দিয়েছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।