রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে ‘সিলমোহর’ মলাইকার?

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মলাইকা অরোরা এখন কার সঙ্গে সম্পর্কে আছেন, এই নিয়ে নানা জল্পনা চলতেই থাকে। সম্প্রতি হর্ষ মেটার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। সেই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মলাইকা। কিন্তু এর মধ্যেই মহারাষ্ট্রের পালী জেলার এক জৈন মন্দিরে মলাইকা ও হর্ষ একসঙ্গে পৌঁছে গিয়েছিলেন। প্রশ্ন উঠছে, তা হলে কি সম্পর্কে সিলমোহর দিলেন তিনি? এর পরেই নিজের বাড়ি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মলাইকা।

মন্দিরে মলাইকাকে দেখা গিয়েছিল সাদা রঙের চুড়িদারে। অন্য দিকে হর্ষ পরেছিলেন ধূসর রঙের ট্রাউজ়ার ও গাঢ় নীল রঙের শার্ট। মন্দিরের বাইরে তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। এর পরেই খবর ছড়ায় নিজের একটি বাড়ি নাকি ভাড়ার জন্য ছেড়ে দিচ্ছেন মলাইকা।

পশ্চিম বান্দ্রার এক বহুতলে একটি ফ্ল্যাট রয়েছে মলাইকার। এই বাড়ি মাসিক ৩.১০ লক্ষ টাকায় ভাড়া দিচ্ছেন অভিনেত্রী। আগামী ৩৬ মাস অর্থাৎ তিন বছরের জন্য এই বাড়ি ভাড়ায় দিয়ে দিয়েছেন মলাইকা। এক বছর হওয়ার পরে ৫ শতাংশ বৃদ্ধি পাবে ভাড়া। তখন ৩.২৫ লক্ষ টাকা করে ভাড়া পাবেন অভিনেত্রী। তৃতীয় বছরে ফের ৫ শতাংশ ভাড়া বাড়বে। তিন বছরে মোট ১.১৭ কোটি টাকা ভা়ড়া পাবেন তিনি। এই আবাসন খুবই বিলাসবহুল জায়গায় অবস্থিত বলেও জানা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের এনরিকের অনুষ্ঠানে প্রথম মলাইকা ও হর্ষকে একসঙ্গে দেখা গিয়েছিল। হর্ষ নাকি পেশায় হিরে ব্যবসায়ী। তার পর থেকেই প্রশ্ন, তাঁরা কি সম্পর্কে আছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর সম্পর্কের বিষয় জানান, তাঁকে নিয়ে চলা গুঞ্জন তিনি হেসে উড়িয়ে দেন। তবে সোমবার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেই মনে করছেন, সম্পর্কে সিলমোহর দিচ্ছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।