রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ০৫:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ঘর আলো করে এল নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হলেন অনিল কাপুর-কন্যা। গত ২৯ মার্চ সোনম ও আনন্দ আহুজা দম্পতির কোলজুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান। সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানান অভিনেত্রী নিজেই। 

সোনম তার পোস্টে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, অসীম ভালোবাসা আর কৃতজ্ঞতা, আমরা আমাদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের খবর জানাচ্ছি। ২৯ মার্চ আমাদের পরিবার পূর্ণতা পেল। আমাদের বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। চার সদস্যের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা ধন্য। এই বার্তার নিচে সোনম, আনন্দ ও বায়ুর নাম লেখা একটি কার্ডের ছবিও শেয়ার করেছেন তিনি।

কাপুর পরিবারের এই খুশির খবরে বলিউডের তারকারা অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন সোনম-আনন্দকে। সোনমের পোস্টে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান। এ ছাড়া রিয়া কাপুর, হুমা কুরেশি, কাজল আগরওয়াল, দিয়া মির্জা, অনুরাগ কশ্যপ, বাণী কাপুরসহ আরও অনেক তারকা এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি জানিয়েছিলেন সোনম। সে সময় বেবি বাম্পের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন কেবল ‘মা’। ভক্তরা তখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কাপুর পরিবারের এই নতুন সদস্যের জন্য।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। বিয়ের চার বছর পর ২০২২ সালের ২০ আগস্ট তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। প্রথম সন্তানের জন্মের প্রায় চার বছর পর ছোট সদস্যের আগমনে আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর ও আহুজা পরিবারে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।