রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর মুখ থেকে সনু নিগমকে বাঁচিয়েছিল পাকিস্তানিরা

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ০৫:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলঅইন: পাকিস্তানের করাচিতে কনসার্ট চলাকালীন ভয়াবহ বোমা হামলার মুখে পড়ার রোমহর্ষক স্মৃতি দীর্ঘ দুই দশক পর সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। ২০০৪ সালে ঘটা সেই ঘটনার একটি ভিডিও সম্প্রতি জনৈক পাকিস্তানি ভক্ত প্রকাশ করলে সেটি রি-শেয়ার করে সনু জানান, সেদিন মৃত্যুর মুখ থেকে তাকে পাকিস্তানিরাই বাঁচিয়েছিলেন। 

দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ২০০৪ সালের ১০ মার্চ করাচিতে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন সনু নিগম। অনুষ্ঠানস্থলে প্রিয় শিল্পীর গান শোনার জন্য হাজারো ভক্তের সমাগম হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অনুষ্ঠানস্থলের অদূরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে, যাতে বেশ কয়েকজনের প্রাণহানি হয়। 

আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দর্শকদের অদম্য উৎসাহ দেখে সনু মঞ্চ ছাড়েননি। উপস্থিত দর্শকদের আশ্বস্ত করে তিনি একের পর এক গেয়ে শোনান ‘কাল হো না হো’, ‘ম্যায় হুঁ না’ ও ‘বীর জারা’র মতো জনপ্রিয় সব গান।

স্মৃতিচারণ করতে গিয়ে সনু জানান, বিস্ফোরণের পর তিনি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেও দর্শকদের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস ফিরে পান। মঞ্চে দাঁড়িয়ে তিনি দর্শকদের জিজ্ঞেস করেছিলেন, তারা অনুষ্ঠানটি চালিয়ে নিতে চান কি না। উপস্থিত শ্রোতারা সমস্বরে ইতিবাচক সাড়া দিলে উত্তাল পরিস্থিতির মধ্যেও স্বাভাবিকভাবে সম্পন্ন হয় সেই কনসার্ট। সেই ঘটনার পর থেকে প্রতি বছর ১০ এপ্রিল আয়োজকদের বার্তা পাঠান সনু। যেখানে তিনি উল্লেখ করেন, সেদিন সন্ত্রাসবাদী হামলা হলেও সাধারণ পাকিস্তানিরাই তাকে নিরাপদ রাখতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময় প্রায় স্থবির হয়ে পড়লেও সনু নিগমের এই পুরনো ভিডিও এবং দুই দেশের সংগীতানুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই সফরে সনুর গাওয়া গানগুলো আজও দুই দেশের মানুষের কাছে সমান জনপ্রিয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।