রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৬   ১১:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় আজ সোমবার ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় শহরের প্রধান তেল শোধনাগারে আগুন ধরে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এ প্রচারিত ফুটেজে শোধনাগারটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এটি কি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হামলার স্থানটি বাজান তেল শোধনাগারের সংবেদনশীল অবকাঠামোর ভেতরে বা তার কাছাকাছি ছিল। এই শোধনাগারটি এর আগেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।এর আগের হামলাগুলোতে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে শোধনাগারটির আংশিক ক্ষতি হয়েছিল ও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, “রিজার্ভ ও নিয়মিত বাহিনীসহ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো উত্তর ইসরায়েলের একটি সাইটের দিকে যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।”

ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় সংবাদমাধ্যম মা’রিভ-কে জানিয়েছে, শোধনাগার কমপ্লেক্সের একটি পেট্রোল ট্যাঙ্কে আগুন জ্বলছে, যা থেকে ঘন ধোঁয়া তৈরি হচ্ছে। তবে বিপজ্জনক রাসায়নিক বা বিষাক্ত পদার্থের কোনো ঝুঁকি নেই। হাইফা পৌরসভা নিরাপত্তার খাতিরে শোধনাগারের পাশের বাসিন্দাদের জানলা বন্ধ রাখতে এবং বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে।এর আগে রবিবার (২৯ মার্চ) ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেওত হোভাব শিল্পাঞ্চলে আঘাত হানে। এর ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সম্ভাব্য বিষাক্ত রাসায়নিক লিকেজের আশঙ্কা দেখা দেয়।

ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাসায়নিক লিকেজের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে এই মুহূর্তে রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের নিকটবর্তী শহরগুলোর জন্য কোনো ঝুঁকি নেই। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন-ইসরায়েলি অব্যাহত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিশোধ নিচ্ছে।
রুপসীবাংলা৭১/এআর
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।