রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
শাহরুখের সঙ্গে বিজেপির দূরত্ব কমছে

বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে শাহরুখ খানের!

প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৬   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ভারতের বিজেপি নেতার পারিবারিক অনুষ্ঠানে বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রাখা এই অভিনেতাকে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ এক নেতার আয়োজনে দেখা যাওয়ায় বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ মেলাচ্ছেন অনেকে। 

সম্প্রতি বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে মিশকা কম্বোজের জন্মদিনের জমকালো এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা ও শিল্পা শেঠির মতো একঝাঁক তারকা। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত সেই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ছবির ক্যাপশনে মান্যতা রাতটিকে ‘স্মরণীয়’ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটির একটি ভিডিওতে দেখা যায়, অভিনেতা রণবীর সিং ও সঞ্জয় দত্ত তাদের সাম্প্রতিক সফল সিনেমা ‘ধুরন্ধর টু’-এর গান গাইছেন। সিনেমাটি নিয়ে এতদিন শাহরুখ কোনো মন্তব্য না করলেও এই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ভক্তদের একাংশ বিজেপি নেতার আমন্ত্রণে শাহরুখের এই উপস্থিতিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর বর্তমানে শাহরুখ ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফের মতো তারকারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।