রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পোস্ট সত্যি হলো রাহুলের

প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৬   ০৩:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত ও অনুরাগীদের মনে। মৃত্যুর ঠিক আগে করা তার সেই পোস্ট যেন এক অদ্ভুত বিষণ্ণতার ইঙ্গিত দিয়েছিল, যা আজ সত্যি হয়ে ধরা দিয়েছে সকলের সামনে। 

ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। একটি নদীর পাড়ে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন অভিনেতা; সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ’।

সেই সময় এই লেখার অর্থ কেউ হয়তো বুঝতে পারেননি। কিন্তু ২৯মার্চ তালসারিতে পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু এই কথাগুলোই যেন এক ভয়ংকর সত্য হয়ে দাঁড়াল! তবে কি তিনি আগে থেকেই নিজের বিদায়বেলার আভাস পেয়েছিলেন? এই প্রশ্নই এখন কাঁদাচ্ছে তার কাছের মানুষগুলোকে।

রাহুলের এই পোস্টটি শেয়ার করে গভীর আক্ষেপ ও শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি তার পোস্টে লিখেছেন, ‘এই পোস্টটা কেন করেছিলি বাবু?’ শ্রীলেখার এই কথাতেই প্রকাশ পায় প্রিয় সহকর্মীকে হারানোর তীব্র যন্ত্রণা আর এক বুক হাহাকার। রাহুলের এমন অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

২৯মার্চ তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান বছর তেতাল্লিশের এই প্রতিভাবান অভিনেতা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো বিনোদন জগত। হাসিখুশি, প্রাণবন্ত আর আড্ডাপ্রিয় রাহুলের সেই শেষ পোস্টের ‘শেষ সুযোগ’ কথাটি এখন আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে তার ভক্তদের মনে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।