রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ ইস্যুতে বিসিবিকে কোয়াবের চিঠি

প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৬   ০২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথা সময়ে হচ্ছে না, আদৌ হবে কি না সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করছেন ক্রিকেটাররা। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বরাবর চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। মাঠে খেলা চালুর অনুরোধ জানিয়েছে কোয়াব।

বিসিবি সভাপতি এবং সিসিডিএম চেয়ারম্যান বরাবর চিঠিতে কোয়াব লিখেছে,‘ঘরোয়া ক্রিকেট মৌসুমের শেষ ভাগে চলে এসেছি আমরা। ঢাকার লিগ ক্রিকেটে এখনও অনেকটা অচলাবস্থা বিরাজমান। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো তোড়জোড় আমরা এখনও দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন বা তাদেরকে নিয়ে বোর্ডের কোনো ভাবনা আমরা এখনও জানতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা আমাদের চোখে দৃশ্যমান নয়। সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র ক্রিকেটারদের জন্য চরম হতাশাজনক।’

কোয়াব চিঠিতে আরও লিখেছে, ‘লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে, অনেক ক্রিকেটার অসহায় ও কাতর হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছে, জীবিকার অবলম্বন থমকে থাকায় অনেকে পরিবার সামলাতে অনেকে হিমশিম খাচ্ছে, আর্থিক সঙ্কটে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে আপনি সব সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব লিগগুলো চালুর ব্যবস্থা নেবেন এবং ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবেন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।