রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প ‘সংশয়’ প্রকাশের পর বার্তা দিলেন মোজতবা

প্রকাশিত - ৩০ মার্চ, ২০২৬   ০২:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে আছেন কি-না’— এই মর্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংশয় জানানোর পর মস্কো থেকে বার্তা দিয়েছেন মোজতবা। লিখিত সেই বার্তায় এ যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে থাকার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইরাকের শিয়াপন্থি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী সিস্তানির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ নিউজ বলেছে, “সর্বোচ্চ নেতা মোজতবা খামেনে ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানি জনগণের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং ইরাকি জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।”

২৯ মার্চ ইরাকের শিয়াপন্থি রাজনৈতিক দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব ইরাকের সঙ্গে বৈঠক করেন বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সেই বৈঠকের পরেই মোজতবা এ বার্তা দেন বলে জানিয়েছে আইএসএনএ নিউজ। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

গত ২৭ মার্চ শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় শহর মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি নামের একটি ফোরামের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইরানের নেতৃত্ব ও প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তাদের নেতারা সব মৃত। তাদের সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ খামেনি) আর সর্বোচ্চ পর্যায়ে নেই, তিনি মারা গেছেন; আর তার ছেলে হয় মারা গেছেন, নয়তো খুবই খারাপ অবস্থায় আছেন।”

প্রেসিডেন্ট ট্রাম্প এই সংশয় প্রকাশের ২ দিনের মধ্যে বার্তা দিলেন মোজতবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন মোজতবা খামেনির বাবা এবং ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন আহত।

মোজতবা আহত থাকা অবস্থাতেই তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে ইরান। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। তবে একাধিক ইরানি সূত্রে জানা গেছে, মোজতবা পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়। যুদ্ধের দ্বাদশ দিনে, অর্থাৎ ১২ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুশ সামরিক বাহিনীর একটি বিমানে চেপে মস্কোতে যান মোজতবা খামেনি। বর্তমানে মস্কোর এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

সূত্র : এএফপি, এনডিটিভি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।