রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী টি২০ বিশ্বকাপেও থাকছেন জেসি

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। এবার টি২০ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছে তাঁকে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি২০ বিশ্বকাপ।বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস খেলবে ‘এ’ গ্রুপে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড খেলবে ‘বি’ গ্রুপে। 

বিসিবির আম্পায়ার্স বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের পাশাপাশি একজন আম্পায়ার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে যেটা গর্বের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে জেসির। খুব অল্প সময়ে দারুণ উন্নতি করেছে সে। আশা করি, ওয়ানডের থেকে টি২০ বিশ্বকাপে বেশি ভালো করবে সে।’ আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার জেসি ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপে আটটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। চারটিতে ছিলেন ফিল্ড আম্পায়ার, দুটিতে টিভি ও দুটি চতুর্থ আম্পায়ার ছিলেন। 

ওয়ানডের থেকে টি২০তে বেশি ম্যাচ পাওয়ার আশা জেসির, ‘বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারা দারুণ ব্যাপার। টি২০ বিশ্বকাপের জন্যও মেয়েদের আম্পায়ারের পুল ঠিক হয়েছে। টানা দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারা গর্বের। আমি ভালো করলে অন্যদের পথ সুগম হবে। শুনছি মেয়েদের এলিট প্যানেল গড়ে তোলার পরিকল্পনা আছে আইসিসির। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে পারলে এলিট প্যানেলে বিবেচনা করতে পারে।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।