রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার আইটেম গান করবেন না প্রীতম হাসান

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৫:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সংগীতশিল্পী প্রীতম হাসান শুরুর দিকে ‘জাদুকর’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’, ‘খোকা’র মতো নিজের সলো প্রোজেক্ট দিয়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনায় আসেন। এরপর ধাপে ধাপে নিজের কাজগুলো বাড়ান। বছর কয়েক ধরে করছেন সিনেমায় প্লেব্যাক; বিশেষ করে আইটেম গানগুলোতে শোনা যাচ্ছে তার কণ্ঠ। কিন্তু এবার সেই ধারা থেকে সরে দাঁড়াতে চান- এমনটাই শোনা যাচ্ছে। 

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে উঠে আসে প্রীতমের এমন সিদ্ধান্তের কথা। জানান, আপাতত তিনি সিনেমার হাইপ তোলা ড্যান্স ট্র্যাক থেকে দূরে থাকতে চান। নতুন কোনো বৈচিত্র্যময় কাজের সুযোগ না এলে তিনি আর এই ঘরানায় ফিরবেন না।প্রীতম হাসান জানান, তিনি তার আগের ঘরানার কাজগুলোতে ফিরে যেতে চান। বলেছেন, আপাতত ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে ফিরে যেতে চাই। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি।

তবে প্রীতম হাসান এও বলেছেন, আমার সিনেমার কাজ নিয়ে যারা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবারের রোজার ঈদের সিনেমার আইটেম গানেও রয়েছে প্রীতমের উপস্থিতি। শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ শিরোনামের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম, যেখানে তার সঙ্গে গেয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এই প্রোজেক্টের পরই তার আইটেম গান থেকে সরে আসার কথা শোনা যাচ্ছে। 

সংগীতের পাশাপাশি বর্তমানে অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রীতম হাসান। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে একজন হ্যাকারের চরিত্রে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।