রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি লড়াইয়ে বাবর আজমের জয়

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৪:২৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: মাঠে ঠিক সুবিধা করতে পারছেন না বাবর আজম। ফর্মে ভাটা পড়েছে তারা। একের পর এক সমালোচনায় নাস্তানাবুদ। তবে মাঠের বাইরে থেকে দারুণ খবর পেয়ে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আইনি লড়াইয়ে বড় জয় হয়েছে তার। পাকিস্তানি গণমাধ্যম দ্য নেশন এই তথ্য দিয়েছে।

বাবরের বিরুদ্ধে করা আলোচিত মামলা বাতিলের একটি লিখিত আদেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। পাকিস্তানি তারকার করা রিট আবেদনও গ্রহণ করেছে তারা। ওই আবেদনে বাবর তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। ‘জাস্টিস অব দ্য পিসের’ নির্দেশনায় তাকে এফআইআর করার কথা বলা হয়েছিল। সেই নির্দেশনার বিরোধিতা করেছিলেন তিনি।  

হামিজা মুখতার নামের এক নারী পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন ও আর্থিক শোষণের অভিযোগ আনেন। তার আবেদনের ভিত্তিতে বাবরের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন ‘জাস্টিস অব দ্য পিচ’। ওই নারীর দাবি, বাবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন। পরে সম্পর্ক ভেঙে দেন। তারপর পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন ও আর্থিক শোষণের অভিযোগ আনেন ওই নারী।

বিচারপতি আসজাদ জাভেদ ঘারালের পরিচালিত এই মামলায় ৮ পৃষ্ঠার লিখিত রায় দেন আদালত। দুই পক্ষেরই বক্তব্য ও নথি পর্যালোচনা করেছেন আদালত। তাদের মনে হয়েছে, বাবরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। পরে শুনানি শেষে ‘জাস্টিস অব দ্য পিস’-এর আগের আদেশও বাতিল করে দেন আদালত।

এ ছাড়া আদালত বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়ায় ‘জাস্টিস অব দ্য পিস’ এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। এটি আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে না। এই রায়ের মাধ্যমে বাবরের বিরুদ্ধে আনা সব অভিযোগের আইনি অবসান হয়েছে। আর কোনো আইনি ঝামেলা নেই, আপাতত বাবর ক্রিকেটের দিকে পূর্ণ মনোযোগ দিতে পারেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।