রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেড়ে নেওয়া ট্রফি নিয়েই বিজয় উৎসব সেনেগালের,  মরক্কোর হুঁশিয়ারি !

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কেড়ে নেওয়া খেতাবের ট্রফি নিয়ে প্যারিসের স্টেডিয়ামে প্যারেড সেনেগালের ফুটবলারদের! মরক্কোর হুঁশিয়ারি উড়িয়ে জাতীয় দলের জার্সিতেও নতুন তারা যোগ করেছে আফ্রিকার দেশটি। নিজেদের অনড় অবস্থান আরও এক বার প্রকাশ্যে বুঝিয়ে দিল সেনেগালের ফুটবল সংস্থা।

আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। ফাইনালের দু’মাস পর কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তার পর হুঁশিয়ারি দিয়ে মরক্কোর ফুটবল সংস্থা জানায়, সেনেগাল প্রকাশ্যে আফ্রিকা কাপ অফ নেশনস ট্রফি প্রদর্শন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই হুঁশিয়ারিকে আগ্রাহ্য করে ট্রফি প্রদর্শন করে বিতর্ক জিইয়ে রাখল সেনেগাল।

সেনেগাল-পেরু ম্যাচের আগে স্তাদ দ্য ফ্রান্সে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান শেষ হলে অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে ট্রফি নিয়ে মাঠে নেমে পড়েন সেনেগালের ফুটবলারেরা। প্রায় বিজয় উৎসবে সামিল হন তাঁরা। গোটা মাঠ ঘুরে ঘুরে দর্শকদের ট্রফি দেখান তাঁরা। শনিবার পেরুর বিরুদ্ধে যে জার্সি পরে সেনেগালের ফুটবলারেরা খেলতে নামেন, তাতেও ছিল দু’টি তারা। অর্থাৎ নিজেদের দু’বার আফ্রিকা কাপ অফ নেশনস হিসাবে দেখাতে চেয়েছে সেনেগাল। উল্লেখ্য, ২০২১ সালে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

গত ১৮ জানুয়ারি ফাইনালের শেষ মুহূর্তে মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন সেনেগালের কয়েক জন ফুটবলার। পরে সাদিয়ো মানের অনুরোধে মাঠে ফেরেন তাঁরা। মরক্কো অবশ্য পেনাল্টি থেকে গোল করতে পারেনি। চ্যাম্পিয়ন হয় সেনেগাল। কিন্তু ফুটবলারদের মাঠ ছাড়ার শাস্তি হিসাবে সেনেগালের খেতাব কেড়ে নেওয়া হয়েছে। সিএএফ জানিয়েছে, মরক্কোর আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেনেগাল ম্যাচটি ‘পরিত্যাগ’ করে। তাই ফাইনালের ফল মরক্কোর অনুকূলে ৩-০ নথিভুক্ত করা হয়েছে। মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যুক্তি হিসাবে বলা হয়, খেলা শেষ হওয়ার আগে রেফারির অনুমতি ছাড়া কোনও দলের ফুটবলারেরা মাঠ ছাড়তে পারেন না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সেনেগাল আগেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়ে আফ্রিকার ফুটবলের নাটক এখনও অব্যাহত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।