রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউড প্রিয়ঙ্কা চোপড়ার গুরুত্ব দিচ্ছে না

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০৩:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : হলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু আজও কি তাঁকে হলিউ়ড তারকারা সাদরে গ্রহণ করতে পেরেছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে প্রকাশ্যে দেশি গার্লকে উপেক্ষা করা হয়েছে বলে দাবিও করেছেন অনুরাগীরা।

কিছু দিন আগে মিলানের একটি বড় অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় প্রিয়ঙ্কার সঙ্গে ব্রিটিশ গায়িকা ডুয়া লিপাকেও দেখা যায়। অনুষ্ঠানে ছিলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। কিন্তু নেটাগরিকের একাংশ দাবি করেন, গায়িকা ডুয়া লিপা নাকি প্রিয়ঙ্কাকে প্রকাশ্যে এড়িয়ে গিয়েছেন। এমন ভিডিয়োয় ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম।

একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রিয়ঙ্কা কথা বলার চেষ্টা করছেন হলিউড তারকাদের সঙ্গে। কিন্তু কেউ নাকি সেই ভাবে তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। এই ভিডিয়ো দেখে নিন্দকদের কেউ কেউ বলেন, “প্রিয়ঙ্কাকে কেউ ওর ‘অওকাত’ মনে করিয়ে দাও। হলিউড ওকে পাত্তা দিচ্ছে না।” এই নিয়ে বিতর্ক বাড়তেই, এক নেটপ্রভাবী কড়া ভাষায় বিষয়টির সমালোচনা করেন। তাঁর বক্তব্য, প্রিয়ঙ্কার জনপ্রিয়তা ব্যবহার করে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আবার তাঁকেই নেতিবাচক ভাবেও দেখানো হচ্ছে। নেটপ্রভাবীর এই বক্তব্যে সহমত প্রিয়াঙ্কা নিজেও। কারণ তিনিও সেই ভিডিয়োটি ‘লাইক’ করেছেন।

ভিডিয়োয় নেটপ্রভাবী বলেছেন, “যদি কোনও ভারতীয় বিদেশে গিয়ে সফল হন, তা হলে কি আমাদের তাঁকে সমর্থন করা উচিত নয়? কিন্তু আমরা বরং উল্টোটা করি। ভারতীয় ছবিশিকারিরা তাঁদের অ্যাকাউন্টের ‘ভিউ’ বৃদ্ধি করেন প্রিয়ঙ্কার ছবি ও ভিডিয়ো ব্যবহার করে। তার পর আবার তাঁরাই বলেন বিদেশে প্রিয়ঙ্কা গুরুত্ব পান না। উনি বিশ্ব জুড়ে পরিচিত এবং ভালবাসা পান। কিন্তু, দুঃখজনক ভাবে সবচেয়ে বেশি সমালোচনা পান নিজের দেশেই। আমরা নিজেদেরই ছোট ভাবি। এটা সত্যিই দুঃখজনক।”

উল্লেখ্য, পরে অবশ্য বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ডুয়া লিপার সঙ্গে বসে কথা বলছেন প্রিয়ঙ্কা। কিছু দিন আগে অস্কারের মঞ্চেও প্রিয়ঙ্কাকে সঞ্চালনা করতে দেখা গিয়েছিল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।